বিরামপুরে মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিল বিক্রির ৭০ হাজার টাকাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারিরা হলো- উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউপির উত্তর দাউদপুর (মুন্নাপাড়া) গ্রামের আজিজার রহমানের ছেলে আতিয়ার রহমান (৪২) ও তার স্ত্রী লাভলী বেগম (৩৮)।
বিরামপুর থানার এসআই নূর আলম সিদ্দিক জানান, গতকাল সন্ধ্যায় কাটলা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উত্তর দাউদপুর গ্রামে আতিয়ার রহমানের বাড়িতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আতিয়ার রহমান ও তার স্ত্রী লাভলী বেগমকে আটক করা হয়। পরে আতিয়ার রহমানের দেহ তল্লাশিপূর্বক ২৬ বোতল ফেনসিডিল ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয় এবং নারী কনস্টেবল দারা তার স্ত্রী লাভলী বেগমের দেহ তল্লাশি করে ৯ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক আতিয়ার রহমান ও তার স্ত্রী লাভলী বেগমকে গ্রেফতার করা হয়েছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি আতিয়ার রহমান ও তার স্ত্রী লাভলী বেগমের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক সোমবার সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied