সাটুরিয়ায় হেরোইনসহ ৭ কারবারি গ্রেফতার
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযানে ৮ লাখ টাকা মূল্যের ৮০ গ্রাম হেরোইনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার উত্তর কাউন্নারা ও ফুকুরহাটি কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
গ্রেফতাররা হলেন- খোকন চন্দ্র দাস (২৪), সঞ্জয় হালদার (৩৫), মিজানুর সান্ডাল (৩৬), মো. চাঁন মিয়া (৫২), বিজয় দাস (৩১), মো. জহিরুল ইসলাম মিয়া (২৬) ও মো. সোহেল রানা (২৭)।
সোমবার রাত পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়োন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ডিবির এসআই মো. বিল্লাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল সাটুরিয়া উপজেলার কাউন্নারা এলাকায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ খোকন চন্দ্র দাস, সঞ্জয় হালদার ও মিজানুর সান্ডালকে গ্রেফতার করে। অপর একটি আভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে ৩৮ গ্রাম হেরোইনসহ মো. চাঁন মিয়া, বিজয় দাস, মো. জহিরুল ইসলাম মিয়া এবং মো. সোহেল রানাকে গ্রেফতার করে।
এ বিষয়ে সাটুরিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে বলে জানা তিনি।
জামান / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী