সহজেই তৈরি করুন মুরগির মালাইকারি
চিংড়ির মালাইকারি পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল বটে। তাই তো মালাইকারি নাম শুনলেই মনে পড়ে চিংড়ির কথা। তবে শুধু চিংড়ি নয়, মুরগি দিয়েও তৈরি করতে পারবেন মালাইকারি। গতানুগতিক মুরগির ঝোল, ভুনা না খেয়ে স্বাদ বদলাতে এভাবে রান্না করতে পারেন।
আসুন জেনে নেই মুরগির মালাইকারি তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে : ১. মুরগির মাংস ১ কেজি, ২. নারকেলের দুধ ২ কাপ, ৩. মিষ্টি দই ২ টেবিল চামচ, ৪. আদা বাটা ১ চা চামচ, ৫. রসুন বাটা ১ চা চামচ, ৬. কাঁচা মরিচ ৫-৬টি, ৭. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, ৮. কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, ৯. দারচিনি ২ টুকরো, ১০. এলাচ ৪টি, ১১. ডিম ১টি, ১২. বাদামকুচি ১ চা চামচ, ১৩. ময়দা ১ টেবিল চামচ, ১৪. ঘি ১ টেবিল চামচ, ১৫. লবণ পরিমাণ মতো, ১৬. টমেটো পিউরি ৪ চা চামচ, ১৭. মরিচ গুঁড়া ২ চা চামচ, ১৮. তেল প্রয়োজন মতো
যেভাবে তৈরি করবেন : প্রথমে মাংসর টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার এর সঙ্গে আদা-রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লবণ, ময়দা এবং ডিম ফাটিয়ে মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করুন। চুলায় প্যান বসিয়ে গরম করে নিন। অল্প ঘি আর তেল দিয়ে গরম করে তাতে মাংসের টুকরোগুলো হালকা বাদামি করে ভেজে তুলে নিন। একই প্যানে পেঁয়াজ বাটা, দারচিনি ও এলাচ দিয়ে একটু ভেজে নিন। এবার এতে আদা-রসুন বাটা, হলুদ ও শুকনা মরিচগুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
সব উপকরণ ভালোভাবে মিশে গেলে কড়াইয়ে টমেটো পিউরি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ঢাকা রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে নামিয়ে নিন। এবার ভাত, পোলাও কিংবা পরোটা, নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার মুরগির মালাইকারি।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত