বাউফলে সাবেক জেলা যুবলীগ নেতার উপর হামলা
পটুয়াখালীর বাউফলে জেলা যুবলীগের সাবেক সদস্য, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. রেজাউল করিম খাঁনের (৪২) উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা লোহার রড, ট্যাডা ও রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরতর জখম করেন। শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এঘটনা ঘটে। গুরুতর আহত রেজাউল করিমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দলীয় বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।
আহতের পরিবার জানান, বাউফল উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ও তাঁর ছেলে বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানের সাথে সাবেক যুবলীগ নেতা মো. রেজাউল করিমের রাজনৈতিক মতবিরোধ চলছিল। ঘটনার দিন রেজাউল করিম বাড়ি ফেরার পথে দক্ষিণ রাজনগর লাল খাঁন বাড়ির সামনের সড়কের উপর উপজেলা চেয়ারম্যান ও বগা ইউপি চেয়ারম্যানের পালিত সন্ত্রাসী মোয়াজ্জেম, জসিম, ফাহিম, আশ্রাফ, হাসান ও আওয়ালসহ অজ্ঞাতরা তাঁর উপর হামলা চালায়। তাঁর দুই পা ট্যাডা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আশাঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
বগা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মালেক মীর বলেন,‘ বগার চিহিৃত সন্ত্রাসীরা সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম খাঁনের উপর হামলা চালায়। এ হামলার সাথে যারা জড়িত এবং নিদের্শদাতার কঠিন শাস্তি দাবি করছি।
এবিষয়ে জানতে বগা ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হাসানের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, ঘটনাস্থল পরির্দশন করেছি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied