আরো একজনের মৃত্যু
সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ২৩৩ বাংলাদেশি হজযাত্রী
চলতি বছর এখন পর্যন্ত ৪৪ হাজার ২৩৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৪৮ জন। মোট ১২৩টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬টি। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে (২৯ জুন, রাত ২টা) এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার নাম মো. আব্দুল গফুর মিয়া (৬১)। টাঙ্গাইল জেলার বাসিন্দা আব্দুল গফুর মক্কার আল-মুকাররমায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাসপোর্ট নম্বর- BY0062202। এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে সাত বাংলাদেশির মৃত্যু হলো। এরমধ্যে পুরুষ ৫ জন, নারী ২ (মক্কায় ৫ জন ও মদিনায় ২ জন মারা গেছেন)।
হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর ৬ বাংলাদেশি হলেন- ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
জামান / জামান
গোপনে ভালো কাজ বিপদমুক্তির হাতিয়ার
স্থলপথে সৌদিতে ইরাকের হজযাত্রীদের প্রথম কাফেলা
বিনয় ও নম্রতা মুমিনের অপরিহার্য গুণ
ইসলামে সর্বজনের হিতাকাঙ্ক্ষা
হজযাত্রীদের সুবিধার্থে মিকাতের আধুনিকায়ন করল সৌদি
আলহামদুলিল্লাহ শব্দের অর্থ ও ফজিলত
হজভূমি: পৃথিবীর প্রথম ঘর কাবা
কোরআনের বাণী: আল্লাহ কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি
নববর্ষে মুমিনের আনন্দ, প্রত্যয় ও পরিকল্পনা
হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা
ধর্মীয় কাজে বাধা দেওয়া অমার্জনীয় পরিণতি
ইসলামে ব্যক্তিস্বাধীনতার নানা দিক