ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আজ শেকৃবিতে এএসভিএম ষষ্ঠ ব্যাচের ইন্টার্নশিপ উদ্বোধন


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ৩:০

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ষষ্ঠ ব্যাচের ইন্টার্নশীপের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৯ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল অনুষদ ভবনের সম্মেলন কক্ষে ইন্টার্ন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ৬ মাসব্যাপী এই ইন্টার্নশিপ প্রোগ্রামে ভেটেরিনারি অনুষদের মোট ৬০ জন শিক্ষার্থী ১২টি গ্রুপে বিভক্ত হয়ে নিজ নিজ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করবেন।

অনুষদের ডিন অধ্যাপক ড. লামইয়া আসাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেকৃবির ট্রেজারার অধ্যাপক ড. মো নজরুল ইসলাম এবং রেনাটা লিমিটেডের ডিরেক্টর মো. সিরাজুল হক। এ সময় এএসভিএম অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্টার্নশিপ প্রোগ্রামের অন্যতম কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ইন্টার্নশিপ যেহেতু হাতে-কলমে এবং মাঠে থেকে শেখার সুযোগ, তাই সেটাকে কাজে লাগিয়ে একজন দক্ষ প্রাণিসম্পদ কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সাড়ে চার বছরের তত্ত্বীয় ও ব্যবহারিক শিক্ষার পর সরাসরি হাতে-কলমে শেখার জন্যই এ আয়োজন। এ সময় শিক্ষার্থীদের শেখার বিষয়ে কোনো রকম শৈথিল্যতা প্রদর্শন না করে কোর্স সম্পন্ন করে দেশের প্রাণিসম্পদের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

এমএসএম / জামান

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন

কুবিতে যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসে অভিযুক্ত তিন শিক্ষকের শাস্তি সিথিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

এসিআই ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা