ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে পিন নাম্বার জটিলতায় বিপাকে শিক্ষার্থীদের অভিভাবকরা


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ৩:১

পিরোজপুরের নাজিরপুরে নগদ অ্যাকাউন্টের পিন নম্বর জটিলতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিট এলাউন্স ও উপবৃত্তির টাকা তুলতে না পারায় বিপাকে পড়েছেন অভিভাবকেরা। ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় মেসেজের মাধ্যমে পিন নম্বর দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিভাবকেরা জানান, নগদে উপবৃত্তির টাকা পাঠানোর সময় উত্তোলনের পিন নম্বর মেসেজে দেয়া হয়নি। এতে টাকা তুলতে পারছেন না তারা। কারোও পিন নম্বর জানা থাকলেও তা সঠিক নয় বলে ফিরতি মেসেজ আসছে। পিন নম্বর পুনরায় দিতে (রিসেট) গেলে শেষ ৩ মাসের লেনদেনের মোবাইল সিম নম্বর জানতে চায়। কিন্তু অনেকের নগদ অ্যাকাউন্টে কোনো লেনদেন করা হয়নি। তাই বিকল্প প্রস্তাবে (অপশন টু) গেলে ‘সামথিং ওয়ান্ট রং, প্লিজ কল ১৬১৬৭ ফর ইনফরমেশন’ দেখাচ্ছে। কিন্তু ওই নম্বরে বহুবার চেষ্টা করেও কল ঢোকানে যায় না, ব্যস্ত দেখায়।

উপজেলার ৮৫নং  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক কার্তিক মাতা জানান, তার মোবাইল ফোনে নগদ অ্যাকাউন্ট করা থাকলেও মেসেজে পিন নম্বর আসেনি। পিন নম্বর পুনরায় (রিসেট) দিতে গেলে ভুল দেখিয়ে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলে। কিন্তু কাস্টমার কেয়ারের নম্বরে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও সংযোগ পাওয়া যায় না। একই অভিযোগ করেন দক্ষিণ জয়পুর  গ্রামের অভিভাবক মিন্টু সিকদার।

নাজিরপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ৭০নং চররঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম হাওলাদার জানান, ভোগান্তির শিকার অনেক অভিভাবক বিদ্যালয়ে এসে ভিড় করছেন। অনেক সময় অভিভাবকের সঙ্গে শিক্ষদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এতে বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে। অনেক অভিভাবক পোস্ট অফিস ও নগদ এজেন্টের কাছে গিয়ে পুনরায় পিন নম্বর (রিসেট) তৈরি করতে পারছেন না।

উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার জানান, অভিবাবকদের টাকা পেতে কোনো সমস্যা হলে প্রধান শিক্ষকরা আমাকে অবহিত করবেন এবং নগদ অ্যাকাউন্ট জটিলতা নগদের এজেন্ট যারা রয়েছে তারা সমাধান করবে।

নগদের পিরোজপুর জেলার পিআরও প্রদীপ কুমার দে মোবাইল ফোনে বলেন, গত করোনার সময় অভিভাবকরা তাদের ব্যবহৃত নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা উত্তোলন করে আর লেনদেন না করায় নগদ কর্তৃপক্ষ অ্যাকাউন্টের পিন নম্বরটি রিজেক্ট করে দিয়েছে। বর্তমানে এজেন্টের মাধ্যমে সঠিক এনআইডি কার্ড আমরা পেলে অ্যাকাউন্টটি চালু করে দেই।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন