ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বন্যার্তদের ত্রাণের অভাব হবে না : বালাগঞ্জে ডিসি মজিবর রহমান


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২২ দুপুর ৪:১৯
সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, বালাগঞ্জে অব্যাহত ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলের তীব্রতা হ্রাস পেলেও নিম্নাঞ্চলের বাড়িঘর থেকে এখনো সরেনি পানি। বন্যা যতদিন থাকবে, ততদিন ত্রাণের অভাব হবে না। যোগাযোগ ব্যবস্থার অসুবিধা থাকায় দু-এক দিন লাগছে ত্রাণ এসে পৌঁছাতে। যাদের বসতবাড়ি ভাঙছে তাদের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যাদুর্গতদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
 
বুধবার (২৯ জুন) সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুর টি এ সেন্টার, শ্রীনাথপুর (মাস্টার বাড়ি), বাংলাবাজার উচ্চ বিদ্যালয়, তেঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউপি কমপ্লেক্স অবস্থানরত ৩ শত বন্যা আক্রান্তের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
 
বিতরণকালে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর, ইউএনও রোজিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল কামাল দুলন, ইউপি সদস্য হোসেন আহমদ, বিলাল আহমদ, মধু মিয়া, আপ্তাব প্রমুখ।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার