কালীগঞ্জে বেপরোয়া ঝুমু হিজড়া সন্ত্রাসী বাহিনী, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঝুমু হিজড়ার ব্ল্যাকমেইলিং ও প্রতারণার প্রতিবাদ করায় সহযোগী মনিরা হিজড়ার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। তথ্যানুসন্ধানে জানা যায়, শ্যামনগর উপজেলার জন্ম নেয়া ঝুমু হিজড়া খুব ছোট থেকেই কালীগঞ্জ উপজেলায় হিজড়া সম্প্রদায়ের কাছে বড় হয়েছে। ঝুমু হিজড়া সুন্দরী ও চালাক-চতুর হওয়ায় তার প্রতারণার শিকার হয়েছে এলাকার অনেক নামি-দামি ব্যক্তি। সে প্রতিনিয়ত মাদক সেবন ও উঠতি বয়সী তরুণ-যুবকদের নিয়ে ডি জে পার্টির ড্যান্সের নামে অশ্লীল ভিডিও করে ব্ল্যাকমেইল করে।
উল্লেখ্য, হিজড়া সম্প্রদায়ের বিবাহ প্রথার চলন না থাকলেও ঝুমু ভারত থেকে আপরেশন করে স্বাভাবিক মানুষের মতো একাধিক বিয়ে করে প্রতারণা করে আসছে এবং তার পেছনে আছে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তি। এর প্রতিবাদ করতে গিয়েই বলির পাঁঠা হনো মনি (৩৫) হিজড়া, পিতা মো. শামছুর রহমান, সাং চরযমুনা, উপজেলা কালীগঞ্জ, জেলা সাতক্ষীরা। বিভিন্ন বিষয় নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের ভিতরে বিরোধ রয়েছে। ফলে ঝুমু হিজড়া ও তার সন্ত্রাসী বাহিনী মনি হিজড়ার ঘাট দখল করে নেয়। এতে চরম বিপাকে পড়ে মনি হিজড়া। প্রায় সময় নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ করে, মারপিট করিতে উদ্যত হয় এবং বিভিন্নভাবে ক্ষতি করেয়া আসিতেছে। উক্ত বিষয়ে মনি হিজড়া ইতিপূর্বে ২টি জিডি দায়ের করে, যার নম্বর ১১৬, তারিখ ০৩/০৩/২০১৫ এবং ১৭২, তারিখ ০৪/০১/২০২১ ইং।
গত ২২ এপ্রিল বিকেল ৫টার দিকে মনি হিজড়া নলতা হতে পাউখালী যাওয়ার পথে কালীগঞ্জের ফুলতলা মোড়স্থ জনৈক আছের আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছলে ঝুমুর নেতৃত্বে ৪-৫ জন মনি হিজড়াকে ইজিবাইক হতে নাময়ে তাদের সোথে তাদের বাড়িতে যাওয়ার কথা বলে। মনি হিজড় যেতেতে রাজি না হলে সেখানে বেধড়ক মারপিট করে হত্যাচেষ্টা করে। পরবর্তীতে মনি হিজড়া কালীগঞ্জের সখীপুর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসারত খেকে ঝুমুসহ সন্ত্রাসী বাহিনীকে আসামি করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও আজ পর্যন্ত তার কোনো প্রতিকার পায়নি।
বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলার গুরু মা খুকু হিজড়ার শরণাপন্ন হলে তিনি মনিকে সঠিক বিচার পাওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি আজ পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার করতে ব্যর্থ হয়েছেন। বর্তমানে মনি বিচার না পাওয়া ও নিরাপত্তহীনতায় ভুগছে। যে কোনো মুহূর্তে ঝুমু বাহিনী অতর্কিত হামলা ও মনি হিজড়ার জীবননাশের হুমকি রয়েছে। মনি হিজড়া সন্ত্রাসী ঝুমু বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। এ বিষয়ে ঝুমুর সাখে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ