গাজীপুরে পোশাক কারখানার ১৫ নারী শ্রমিক হঠাৎ অসুস্থ
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার ১৫ নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামে অবস্থিত আরবালা ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক কর্মকর্তা জানান, বুধবার দুপুর ১২টার পর কারখানার শ্রমিকদের দুপুরের খাবারের বিরতি দেয়া হয়। শ্রমিকরা হাত-মুখ পরিষ্কার করে খেতে বসার আগে একজন হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়ার মাঝেই আরো কিছু শ্রমিক অসুস্থ হন। পরে কিছু শ্রমিককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নেয়া হয়।
আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাওসার আহমেদ জানান, অসুস্থ অবস্থায় চার-পাঁচজন শ্রমিককে তাদের হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসা দেয়ার পর তারা এখন অনেকটাই সুস্থ।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, এখানে ১০ জনকে আনা হয়েছিল। অসুস্থ শ্রমিকরা বমি, অস্থিরতা ও শ্বাসকষ্টের কথা জানাচ্ছেন। একজন শ্রমিক বুকে ব্যথার কথাও জানিয়েছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, তাদের শ্বাসকষ্ট হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, অসুস্থ শ্রমিকরা হিস্টোরিয়া রোগে আক্রান্ত। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied