ঢাকা বৃহষ্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সন্ধ্যায় জানা যাবে ঈদুল আজহা কবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৬-২০২২ সকাল ৯:৭

মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা কবে উদযাপিত তা জানা যাবে আজ বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায়। জিলহজ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটি চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করবেন।

বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

অন্যদিকে সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে বৃহস্পতিবার (৩০ জুন) জিলহজ মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই। আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।

জামান / জামান

রমজান শেষ হওয়ার আগে যে কাজগুলো করা জরুরি

সদকাতুল ফিতরের প্রয়োজনীয় মাসআলা

সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত

আই নিউজ বিডি কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আপস না করার অঙ্গীকার

অসহায়দের পাশে দিয়ামনি ই কমিউনিকেশন, রমজানে কোরআন ও জায়নামাজ বিতরণ

রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি?

রমজানের শিক্ষা

জুমার দিন যা করলে মিলবে উট কোরবানির সওয়াব

রমজানে কখন সবচেয়ে বেশি দোয়া কবুল হয়

রোজা রেখে ইনজেকশন ব্যবহার

সেহরি না খেলে কী রোজা রাখা যাবে?

এক পেয়ালা দুধে যে মুজিজা দেখেছিলেন আবু হুরায়রা (রা.)

রমজান: ইবাদতের বসন্তে শোষণের বিষাদ - আমাদের ইমান কি তবে কেবলই আনুষ্ঠানিকতা?