সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার বাংলাদেশি হজযাত্রী
চলতি বছর এখন পর্যন্ত (৩০ জুন রাত ২টা) ৪৬ হাজার ১২০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪২ হাজার ৭৩৫ জন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
মোট ১২৮টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭টি।
বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এ পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। এর মধ্যে মক্কায় ৫ ও মদিনায় ২ জন হজ যাত্রী মারা গেছেন।
সৌদি আরবে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
জামান / জামান
অতিরিক্ত প্রশংসা ক্ষতিকর
মাটির নিচে আল্লাহর সৃষ্টির বিস্ময়
বৃষ্টির সময় রাসুল (সা.) যে ৪ আমল করতেন
স্বপ্নে দুধ দেখা যে সুসংবাদের ইঙ্গিত
মুসলিমদের রক্তে যখন ভিজেছিল বসনিয়ার মাটি
অভাব-অনটন থেকে মুক্তির ৪ আমল
স্বপ্নে জিন-ভূত দেখলে কী হয়, ইসলাম কী বলে
জীবন-জীবিকার মানোন্নয়নে প্রচেষ্টা প্রশংসনীয়
কঙ্গো প্রজাতন্ত্রে ইসলামের আগমন যেভাবে
আশুরা: ইতিহাস, ফজিলত ও শিক্ষার এক মহিমান্বিত দিন
কেনাকাটার ব্যস্ততায়ও ইবাদত
নামাজে সালাম ফেরানোর সঠিক নিয়ম