ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর সৈকতে ভেসেে এলো অর্ধগলিত মৃত ডলফিন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ৪:৫৮
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের একটি অর্ধগলিত মৃত ইরাবতী ডলফিন। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টায় সৈকতের ঝাউবন পয়েন্টে ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটি মাটিচাপা দেয়।
 
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, এর আগে সৈকতে ভেসে আসা বেশিরভাগ ডলফিনের জেলেদের জালের আঘাতে মৃত্যু হয়েছে। তবে বর্তমানে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। ফলে ডলফিনটির মৃত্যুর রহস্য নিয়ে অনেকটা উদ্বিগ্ন তারা।  
 
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সৈকত এলাকায় দুর্ঘন্ধ ছড়ানোর কারণে ডলফিনটি দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
 
এটি নিয়ে চলতি বছর সৈকতে মোট ১৩টি বিভিন্ন প্রজাতির মৃত ডলফিন ভেসে এলো। 

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত