আনোয়ারায় দোকান চুরি চক্রের ২ সদস্য আটক
চট্টগ্রামের আনোয়ারায় দোকান চুরি চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৯ জুন) ভোররাতে উপজেলা পরিষদের গেট এলাকায় তালা কেটে একটি ফলের দোকানে চুরি করার প্রস্তুতিকালে থানার এএসআই এনায়েত হোসেন ও তার টিমের সদস্যরা তাদের আটক করেন। এ সময় আটককৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত কাটার উদ্ধার করা হয়।
এএসআই এনায়েত হোসেন জানান, বুধবার ভোররাতে আনোয়ারা থানার সামনে ডিউটি করার সময় হেলাল সওদাগরের ফলের দোকানের ভেতর দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হলে আমি তাদের চ্যালেঞ্জ করি। পরে তাদের আটক করি।
আটককৃতরা হলেন- কুমিল্লার সানাউল্লার ছেলে মো. ফরিদ (২৪) এবং পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মো. আলীর ছেলে মো. মোহন (২৬)। তারা দীর্ঘদিন ধরে আনোয়ারা সদরে ভাড়া বাসায় বসবাস করে আসছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আনোয়ারায় বেশ কয়েকটি দোকান ও বাসাবাড়িতে চুরি করেছে বলে স্বীকার করেছে। চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied