ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২২ বিকাল ৫:৪৪

‘আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন করতে হবে’ স্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল বিদ্রোহ দিবসের ১৬৭তম বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টায় র‍্যালিটি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আদিবাসী পরিষদের সাবেক সভাপতি সুফল হেমরেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিদ মুন্ডার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলহাজ দেলোয়ার হোসেন, উপজেলা আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক বিজয় সরদার, উপজেলা যুব পরিষদের আহ্বায়ক নিপেন পাহান। এ সময় উপজেলা আদিবাসী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহে সিধু, কানু, চাঁদ, ভৈরব, ফুলমনির নেতৃত্বে শোষণের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। এ বিদ্রোহে ১০ হাজারের বেশি সাঁওতাল শহীদ হন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েও শহীদ হয়েছেন শত শত বীর সাঁওতাল। স্বাধীনতার ৫০ বছর পরও সাঁওতালরা তাদের অধিকার থেকে বঞ্চিত।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান