ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে পালিত হল ১৬৭তম সান্তাল হুল দিবস
নওগাঁর ধামইরহাটে আজ বৃহস্পতিবার (৩০ জুন) সান্তাল হুল দিবস পালিত হয়েছে। মহিয়ান আদিবাসী নেতা সিধু-কানু, চান্দ-ভায়রো-কে স্মরণে উপজেলা পারগানা বাইসি ও আদিবাসী সমবায় সমিতির যৌথ উদ্যোগে আজ বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম চত্বরে ১৬৭তম সান্তাল হুল দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
এ সময় কৃত্রিম সিধু-কানুর প্রতিকৃতি প্রদর্শন করা হয়। পরে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, পূজা উদযাপন পরিষদের ধামইরহাট উপজেলা সম্পাদক রামজনম রবিদাস, পারগানা সেক্রেটারি কুরশিদ পাহান, আদিবাসী নেতা ইশ্বর মার্ডি, জিল্লু মার্ডি, বিশ্বনাথ টুডু, সরেন হাসদা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, সুফল চন্দ্র বর্মণ, আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত