ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ইয়ার ল্যাপিদ ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ১১:৬

ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হলেন ইয়ার ল্যাপিদ। মাত্র এক বছর পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নাফতালি বেনেট বিদ্যমান চুক্তি অনুসারে বৃহস্পতিবার (৩০ জুন) ল্যাপিদকে দায়িত্ব হস্তান্তর করেন।

সংসদ ভেঙে দেয়ার পক্ষে ৯২-০ ভোট দেয়ার পর এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট পদত্যাগ করার পর ইসরায়েল ৩ বছরের মধ্যে পঞ্চমবারের মতো নতুন নির্বাচনের দিকে যাচ্ছে। আগামী ১ নভেম্বরের নির্বাচন পর্যন্ত বেনেটের পুরোনো জোটের অংশীদার ইয়ার ল্যাপিদই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এর আগে ইসরায়েলের ক্ষমতাসীন জোটের নেতারা সংসদ ভেঙে দেয়ার কথা জানান। দুই নেতৃস্থানীয় জোটের অংশীদার এক বিবৃতিতে জানায়, জোটকে স্থিতিশীল করার জন্য সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিদ আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেয়ার একটি বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরো জানিয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নয়, কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হবেন ল্যাপিদ। কারণ, জোটের শর্ত অনুসারে সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় ল্যাপিদ প্রধানমন্ত্রী থাকবেন।

মতাদর্শগতভাবে বিভক্ত আটদলীয় জোটটি এক বছর আগে তৈরি হয় এবং এতে ধর্মীয় জাতীয়তাবাদী, যেমন বেনেট, ল্যাপিদের মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টি, বামপন্থী ও ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো, আরব ইসলামপন্থী দলের আইন প্রণেতারাও অন্তর্ভুক্ত ছিলেন।

৫৮ বছর বয়সী ইয়ার ল্যাপিদ একজন সাবেক টেলিভিশন উপস্থাপক। ল্যাপিদ সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন। কারণ, নেতানিয়াহু আগামীতে ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে আশাবাদী।

জামান / জামান

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী