ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কাশ্মীরে জি-২০ সম্মেলন আয়োজনে চীনের আপত্তি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ১১:১১

চলতি বছরের পহেলা ডিসেম্বর থেকে জি-২০ এর প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছে ভারত। ২০২৩ সালে সংস্থাটির সম্মেলনের আয়োজন করবে দেশটি। সেই সম্মেলন হওয়ার কথা রয়েছে কাশ্মীরে। এ নিয়ে নারাজ পাকিস্তান। এবার এ নিয়ে আপত্তি তুলল জি-২০ এর অন্যতম সদস্য চীন। খবর বিজনেস স্ট্যান্ডার্ন্ডের

গতকাল বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, কাশ্মীর বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। এটা ভারত ও পাকিস্তানের মধ্যে আগে থেকেই চলতে থাকা একটি ইস্যু। জাতিসংঘের সহায়তা ও দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে এখানে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা নিয়ে সচেষ্ট হওয়া উচিত। সংশ্লিষ্ট দুই পক্ষেরই উচিত একতরফা সিদ্ধান্ত নিয়ে বিষয়টিকে জটিল না করে তোলা।

তাহলে কি চীন কাশ্মীরে জি-২০ সম্মেলনে অংশ নেবে না- এ প্রসঙ্গে ঝাও লিজিয়ান বলেন, আমরা বৈঠকে অংশ নেব কি নেব না, সে বিষয়ে ভেবে দেখা হবে।'

পাকিস্তান মনে করছে, কাশ্মীরে জি-২০ সম্মেলন আয়োজন করে বিশ্বকে ভারত বার্তা দিতে চাইছে সেখানে কোনো অশান্তিই নেই। কিন্তু পাকিস্তান এই সম্মেলন ঠেকানোর চেষ্টা করছে। সম্মেলন যেন এখানে না হয় তার জন্য সংস্থাটির আরো দুই সদস্য তুরস্ক ও সৌদি আরবকেও পাশে পেতে চাইছে পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর সঙ্গেও যোগাযোগ শুরু করেছে পাকিস্তান। তবে শেষ পর্যন্ত তাদের চেষ্টা সফল হবে কি-না তা সময়ই বলে দেবে।

জামান / জামান

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

ইরানকে ৩ বিমানবাহী রণতরী দিয়ে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী