পুকুরে মাছ ধরতে গিয়ে লাশ হলো ২ শিশু
টাঙ্গাইলের মধুপুরে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশু হলো- উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ওই গ্রামের মোস্তফা আলীর ছেলে ও প্রথম শ্রেণির ছাত্র মো. তানভীর (৯) এবং প্রবাসী হাফিজুর রহমানের ছেলে ও ষষ্ঠ শ্রেণির ছাত্র জিহাদ ইসলাম (১২)। তারা দুজনই স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।
প্রতিবেশী মোশাররফ হোসেন ও সাইদুর রহমান জানান, শুক্রবার সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় লিমন, তানভীর ও জিহাদ নামে তিন শিশু। তাদের মধ্যে তানভীর ও জিহাদ পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।
এ সময় লিমন নামে শিশুটি পুকুরপাড়ে কান্নাকাটি করার একপর্যায়ে সে পুকুরে না নেমে দৌড়ে বাড়ি এসে পরিবারের লোকজনকে জানালে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল পুকুর থেকে তাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত শিশু দুটির মৃতদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied