শাহজাদপুরের বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার সাহা সভাপতি, খোকন চন্দ্র দাস সহ-সভাপতি ও স্বপন সূত্রধর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১ জুলাই) দুপুরে উপজেলার বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঘোড়শাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজের হলরুমে বেলতৈল ইউনিয়ন পূজা উযদাপন পরিষদের সভাপতি অতুল গোবিন্দ সাহার সভাপতিত্বে ও শম্ভুনাথ সাহার পরিচালনায় অনুষ্ঠিত ওই দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন কুমার সান্যাল।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্ত, শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সাধারণ সম্পাদক মানিক সরকার, বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফটিক সুত্রধর, চন্দন কুমার রায় প্রমুখ।
বক্তব্যে শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক সরকার বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের পূর্বপুরুষরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন উৎসর্গ উৎসর্গ করায় ও মা-বোনেদের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক চেতনার স্বপকেও হত্যা ও ভূলুণ্ঠিত করা হয়েছে। মহান স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বঙ্গবন্ধুর সেই চেতনা, সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সমমর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য দাবি, অধিকার আদায় ও নিজেদের অধিকার নিশ্চিত করতে সকলের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই।
এ বিষয়ে সম্মেলনের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক তৃণমূলের সমর্থন অনুযায়ী ও শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল ও সাধারণ সম্পাদক বিমল কুমার কুণ্ডুর অনুমতি নিয়ে সর্বসম্মতিক্রমে স্বপন কুমার সাহাকে নবনির্বাচিত সভাপতি, খোকন চন্দ্র দাসকে সহ-সভাপতি ও স্বপন সূত্রধরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
উক্ত সম্মেলনে সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও শত শত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত থেকে সম্মেললকে সফল ও প্রাণবন্ত করে তোলেন।
এমএসএম / জামান
লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ
বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত
লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত
মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ
খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২
কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা
ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার
মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি