বঙ্গবন্ধু সেতুতে দুই পিকআপের সংঘর্ষে চালক নিহত
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর বিকল দাঁড়িয়ে থাকা পিকআপকে অপর একটি পিকআপ থাক্কা দিলে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। শনিবার (২ জুলাই) ভোরে সেতুর ৪০নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত পিকআপচালক টাঙ্গাইলের ধনবাড়ীর কেন্দুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে রাসেল আহম্মেদ।
জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর ৪০ নম্বর পিলারের কাছে ঢাকাগামী মুরগিবাহী একটি পিকআপ হঠাৎ বিকল হওয়ায় সেটি মেরামতের জন্য দাঁড়িয়ে থাকে। এ সময় দাঁড়িয়ে থাকা পিকআপটিকে পেছন থেকে আরেকটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপের চালক নিহত হন। এ সময় আহত হন আরো দুজন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি এবং নিহতের মৃতদেহ থানায় আনা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি