ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নাজিরপুরে এলএসডি রোগে চিন্তিত খামারিরা


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ১২:৪১
পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন ইউনিয়নে গত এক মাস ধরে এলএসডি (লাম্পি স্কিন ডিজিজ) রোগে গরু আক্রান্ত হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন খামারিরা। রোগটি  উপজেলার সব ইউনিয়নে ছড়িয়ে পড়ায়  খামারিদের অনেকেই কোরবানির বাজারে তাদের গরু বিক্রি করতে পারবেন না। একদিকে গরুর চিকিৎসায় ব্যয়, অপরদিকে কোরবানির হাটে গরু বিক্রি করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়বেন খামারিরা।
 
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৭৪ হাজার ১২৫টি গরু রয়েছে। নাজিরপুর উপজেলার কয়েকটি এলাকায় ভাইরাসজনিত রোগ লাম্পি স্কিন ডিজিজের (এলএসডি) প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগের নির্দিষ্ট কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন না থাকায় দ্রুত এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ছে। এতে খামারি ও প্রান্তিক কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে বেশ কয়েকটি গরু মারাও গেছে।
 
নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের আপেল মাহামুদ এবং শ্রীরামকাঠী ইউনিয়নের নাসির মল্লিকের খামারে এ রোগ দেখা দিয়েছে। এছাড়া দক্ষিণ জয়পুর  গ্রামের কৃষক বিবেক সিকদারের একটি গাভী এবং একটি বকনা বাছুর লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত গরু  নিয়ে তিনি চরম দুচিন্তায় রয়েছেন। একই গ্রামের সোহেল সেখের একটি গাভী, শেখমাটিয়া ইউনিয়নে রামনগর গ্রামের শাহাবুদ্দীন সরদারের একটি গাভী লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে আক্রান্ত হয়েছে।  
 
নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম জানান, প্রতিদিনই গড়ে তিন থেকে পাঁচটি আক্রান্ত গরু চিকিৎসার জন্য নিয়ে আসছেন কৃষকরা। মশা ও মাছির মাধ্যমে ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত হয়ে শরীর প্রথমে ফুলে গুটি-গুটি হয়। কয়েক দিন পর গুটিগুলো ফেটে রস ঝরতে থাকে। ফলে ফেটে যাওয়া স্থানেই ক্ষত সৃষ্টি হয়ে গরুর শরীরে প্রচণ্ড জ্বর হয় এবং গরুর  খাবার রুচি কমে যায়। এ রোগে আক্রান্ত গবাদিপশুর মৃত্যুহার কম হলেও এর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা এখনো পাওয়া যায়নি। তবে এ রোগের লক্ষণ দেখে পেনিসিলিন, এন্টি-হিস্টামিন, আইভার মেকটিন জাতীয় মেডিসিন প্রয়োগ করা হচ্ছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন