২০ টাকার কম রিচার্জ বন্ধ করল গ্রামীণফোন
এখন থেকে গ্রামীণফোনে ২০ টাকার কম রিচার্জ (ফ্লেক্সিলোড) করা যাবে না। এর আগে মোবাইল রিচার্জের সর্বনিম্ন লিমিট ছিল ১০ টাকা। তবে গ্রাহকরা ১৪ ও ১৬ টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে পারবেন। গতকাল শুক্রবার এসএমএস বার্তায় ব্যবহারকারীদের এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোন কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে, বিভিন্ন প্রোডাক্টের সুবিধাসমূহ সরলীকরণ করার অংশ হিসেবে ফ্লেক্সিলোডের সর্বনিম্ন রিচার্জের নতুন অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে। তবে ২০ টাকার কমে সুলভমূল্যে ১৪ ও ১৬ টাকার মিনিট প্যাকগুলো এবং রিচার্জ কার্ডগুলো আগের মতোই চালু থাকবে। এছাড়াও ২১ এবং ২৯ টাকা রিচার্জে দুই দিন এবং তিন দিন মেয়াদে যে কোনো লোকাল নম্বরে পাওয়া যাবে স্পেশাল কলরেট।
এদিকে, গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় এ নিষেধাজ্ঞা এসেছে, যা বহাল থাকবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত।
গত ২৯ জুন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, গ্রামীণফোনের গ্রাহকসেবার মান অত্যন্ত খারাপ। গ্রাহকরা চরম ভোগান্তি পোহাচ্ছে। যতদিন পর্যন্ত গ্রামীণফোন তাদের সেবার মান সন্তোষজনক পর্যায়ে উন্নীত করতে না পারবে, ততদিন পর্যন্ত তারা নতুন করে সিম বিক্রি করতে পারবে না।
জামান / জামান
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা
এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন
এআইয়ের পরামর্শ মেনে ২৪ ঘণ্টায় ২৫ একর ফসল নষ্ট চীনা কৃষকের
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
ফোনের ব্যাটারি কী কারণে বিস্ফোরিত হতে পারে, নিরাপদ থাকতে যা করবেন
জিটিএ সিক্সের ফুটেজ ফাঁস, চাপে পড়ল রকস্টার গেমস
অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?
জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায়