আড়াইহাজারে পাট গবেষণা উপকেন্দ্রে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উৎরাপুর এলাকায় পাট গবেষণা উপকেন্দ্রে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ জুলাই) বেলা ১১টায় ২০২১-২২ অর্থবছরের পরিচালনা বাজেটের আওতায় উচ্চফলনশীল তোষা পাট (বিজেআরআই তোষা পাট-৮)-এর আঁশ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও সম্প্রসারণের লক্ষ্যেে এ আলোচনা সভা ও মাঠ দিবস পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, পাট সোনালী আঁশ, পাটের চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সব ধরনের সহযোগিতা প্রদান করতে আমরা প্রস্তুত। এছাড়া পাট উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন কর্মকর্তারা।
তারাব পাট গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক র্কমর্কতা তানভীর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষিতত্ত্ব বিভাগ বিজেআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক র্কমর্কতা ড. আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন শফিকুল হাসান।
আরো উপস্থিত ছিলেন- হালিম, বাছেদ আলী, সিরাজুল ইসলাম খোকন, মোখলেছ, রুস্তুম আলী, শাহজাহানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তির্বগ ও কৃষকগণ। পরে কৃষকদের মাঝে নগদ র্অথ ও খাবার বিতরণ করা হয়।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের