ময়মনসিংহে শহীদ সৈয়দ নজরুল কলেজের নবীন বরণ
ময়মনসিংহে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের আয়োজনে শনিবার (২ জুন) সকালে নগরীর অ্যাড. তারেখ স্মৃতি অডিটরিয়াম হলরুমে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, তোমরা আগামীদিনের ভবিষ্যৎ। তোমাদের পড়ালেখার পাশাপাশি নিজেকে একজন প্রকৃত দেশপ্রেমিক হতে হবে।
কলেজের অধ্যক্ষ ড. একেএম আবদুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, কলেজ গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ্, কলেজের সহকারী অধ্যাপক এনায়েত রহমান, মফিদুন নুর খোকা, ময়মনসিংহ পাওয়ার স্টেশনের চিফ ইঞ্জিনিয়ার ও গভর্নিং বডির সদস্য এএইচএম রাশেদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের গভর্নিং বডির সদস্য জেবুন্নাহার, শোহানুর রহমান শোহান, অভিভাবক সদস্য মো. কামরুজ্জামান, সৈয়দ সাইদুজ্জামানসহ অন্য সদস্যবৃন্দ।
এ সময় অত্র কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied