পাঁচবিবিতে কৃষকের বাড়িতে গিয়ে মারপিটের অভিযোগ
জমিজমাসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামে আব্দুল খালেক নামে এক কৃষকের বাড়িতে ঢুকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক বাদী হয়ে থানায় লিখত অভিযোগ করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্র জানা যায়, শুক্রবার (১ জুলাই) সকাল ১০টার দিকে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ মেজবাউল ইসলাম (৩৫), সাইফুল ইসলাম (৪০) ও রবিউল ইসলাম (৩৩) কৃষকের বাড়িতে ঢুকে গালিগালাজ করতে থাকে। এ সময় কৃষক খালেক বাধা দিলে তার ছেলে মোস্তাফিজুর শেখ (৩২), মাহাবুব আলম (২৮) ও ছেলের বউ সাথী আক্তারকে মারপিট করে চলে যায়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের লোকজন।
পাঁচবিবি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied