ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

আনোয়ারায় কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত ৬৪ হাজার গবাদিপশু


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২-৭-২০২২ দুপুর ৪:৪০
পবিত্র ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব এবং আত্মত্যাগের ইবাদত। ত্যাগের মহিমায় কোরবানির জন্য এবার আনোয়ারা উপজেলায় ৬৩ হাজার ৬৬৬টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলায় নিরাপদ গবাদি পশুর মাংস উৎপাদনে খামারিদের উৎসাহ ও তদারকি করেছে প্রাণিসম্পদ অফিস।
 
উপজেলায় মোট খামারির সংখ্যা ৯৬০ জন। এসব খামারে ষাঁড়, বলদ, গাভী, মহিষ, ছাগল, ভেড়া হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে। ঈদ উপলক্ষে ভালো দামের আশায় দেশীয় পদ্ধতি অবলম্বন করে পশু লালন-পালন করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। খরচ বেশি হলেও ভালো দাম পাওয়া নিয়ে আশাবাদী খামারিরা।
 
জুঁইদন্ডী ইউনিয়নের খামারি হারুনুর রশীদ বলেন, গত বছরের চেয়ে এ বছর দানাদার খাবার বস্তাপ্রতি প্রায় হাজার টাকা বেড়ে গেছে। একটি গরু কোরবানির জন্য প্রস্তুত করতে অনেক টাকা খরচ করতে হয়, খরচের টাকা না উঠলে তো আর গরু বিক্রি করা যায় না। তবে এ বছর আশা করছি গরু ভালো দামে বিক্রয় করতে পারবো।
 
আনোয়ারা উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার দুলন কান্তি দাস জানান, উপজেলার বিভিন্ন খামারে ষাঁড় ২৭ হাজার ১৮৭, বদল ৮ হাজার ৫৫২, গাভী ৩ হাজার ২১৮, মহিষ ৯ হাজার ৬৬৭, ছাগল ও ভেড়া ১৫ হাজার ৪২টি মজুদ রয়েছে। কোরবানির পশুর হাটে বরাবরের মতো ভেটেরিনারি চিকিৎসক থাকবে। ক্রেতা ও খামারিরা চাইলেই তাদের সেবা পাবেন।
 
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনোয়ারায় কোরবানির পশুর বাজার তৈরি করা হয়েছে। সরকারিভাবে ৩টি পশুর বাজার রয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে অস্থায়ী ছোট বাজারগুলোতেও কোরবানির পশু ক্রয়-বিক্রয় করা হবে। করোনা পরিস্থিতি যেহেতু আবারো অবনতি হচ্ছে, যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখব। এছাড়াও হাটগুলোতে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট।

এমএসএম / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার