মধুপুরে প্রাণে বাঁচল বিলুপ্তপ্রায় লক্ষ্মীপেঁচা
টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি অঞ্চলের বসতবাড়ির আঙিনা থেকে উদ্ধার করা হয়েছে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির একটি লক্ষ্মীপেঁচা। ঝড়-বৃষ্টির কবলে পড়ে প্রাণে বাঁচল আহত বিরল প্রজাতির পেঁচাটি।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগন্তিনগর গ্রামের আ. মান্নান সরকারের বাড়ির আঙিনায়।
উপজেলার মাগন্তিনগর গ্রামের স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আ. মান্নান সরকারের কৃষিক্ষেতে দেয়া জালের বেড়ায় ঝড়-বৃষ্টিতে ভিজে আটকে পড়ে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির লক্ষ্মীপেঁচাটি। শনিবার (২ জুলাই) সকালে মো. রায়হান সরকার নামে এক স্থানীয় যুবক বেড়ার জালে আটকে থাকা আহত অবস্থায় পেঁচাটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
রায়হান জানান, গত রাতে অনেক ঝড়-বৃষ্টি হয়েছে। হয়তো বৃষ্টিতে ভিজে আমাদের ক্ষেতে জালের বেড়ার সাথে আটকে পড়ে। তারপর নিরুপায় হয়ে ছটফট করতে থাকে পেঁচাটি।
তিনি আরো জানান, পাখিটির দেহের বিভিন্ন স্থানে ক্ষত হয় এবং একটি ডানা ভেঙে গেছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করি।
বন বিভাগের চাড়ালজানি রেঞ্জের কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির একটি পেঁচা আমাদের হেফাজতে আছে এবং পেঁচাটির একটি ডানা ক্ষত হওয়ার কারণে উড়তে পারছে না। তাই সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব পালন করব ইনশা আল্লাহ। পেঁচাটি সুস্থ হলে অবমুক্ত করা হবে।
এমএসএম / জামান
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
Link Copied