আনারসের রাজধানী মধুপুরের জলছত্র বাজার
আনারস খুবই রসালো এবং সুস্বাদু ফল। পুষ্টি-গুনে সমৃদ্ধ বিশেষ উপকারী এই ফল। আনারস এক প্রকারের গুচ্ছফল। এর অন্যান্য নাম – Pineapple,Anannas,Ananus, Bahunetraphalam, Anamnasam । এর বৈজ্ঞানিক নামঃ Ananas comosus (L.) Merr. এই ফলের আদি জন্মস্থল দক্ষিণ আমেরিকা মহাদেশ। তবে বর্তমানে ক্রান্তীয় অঞ্চলে বিশ্বের সর্বত্রই এর চাষের ব্যাপক প্রচলন রয়েছে।
আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এসব উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও শরীরের ওজন নিয়ন্ত্রণে, হাড় গঠনে,দাত ও মাড়ি সুরক্ষায়, চোখের স্বাস্থ্য সুরক্ষায়,হজম শক্তি বাড়ায় এবং রক্ত জমাট বাধায় সাহায্য করে।
বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় আনারসের চাষ হয়। এরমধ্যে টাঙ্গাইলের মধুপুরের আনারসের সুনাম দেশজুড়ে। মধুপুরের অনরখোলা, আউশনাড়া, শোলাকুড়ি,ফুলবাগচালা, বেরিবাইদ, মহিষমাড়া ইউনিয়নে আনারসের ব্যাপক চাষ হয়। এই এলাকায় উৎপাদিত আনারসের মধ্যে জনপ্রিয় জলডুগি আনারস, এছাড়া বর্তমানে জায়ান্টকিউ আনারস চাষের দিকে ঝুকছেন কৃষকরা। প্রতিবছর বর্ষার সময়ে এমনকি সারাবছর দেশের বিভিন্ন বাজারে বড় বড় সাইজের যে আনারস দেখা যায় তার অধিকাংশই উৎপন্ন হয় মধুপুর এলাকায়।
টাংগাইল জেলার মধুপুর উপজেলায় জলছত্র নামক বাজারে আনারসের হাট বসে সপ্তাহে দুইদিন। প্রতি শুক্রবার এবং মঙ্গলবার হাটের দিন। কিন্তু মৌসুমে প্রায় প্রতিদিনই আশেপাশের এলাকার চাষীরা নিজেদের জমিতে উৎপাদিত আনারস বিক্রির উদ্দেশ্যে হাটে এসে উপস্থিত হয়।
ভোর থেকেই শুরু হয়ে যায় ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতি । দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসেন। বিক্রেতারা আসেন নিকটবর্তী দশগ্রাম থেকে ঘোড়ার গাড়িতে করে, সাইকেলে করে,ভ্যানে করে,রিক্সায় করে,পিক আপে ভর্তি করে আনারস নিয়ে। গাছপাকা আনারসে উপচে পরে বাহন মুখভর্তি থাকে নির্মল হাসিতে,আনারসের সাথেই গেথে আছে স্বপ্ন। টাংগাইল-ময়মনসিংহ সড়কেই বসে আনারস কেনাবেচার এই উৎসব।
হাট চলাকালীন সময়ে ২৫ মাইলের মোড় থেকে পুলিশ ফাড়ি পর্যন্ত বিস্তৃত হয় পরিধি। যেদিকেই চোখ যায় আনারস আর আনারস, চারদিকে রাস্তার পাশে দোকানের কাছে স্তূপ আকারে রাখা আনারস। কৃষক সাইকেল ঠেলতে ঠেলতে নিয়ে আসছে পরম যত্নে বছরধরে যত্ন করে ফলানো আনারস। বড় বড় ট্রাকে-পিক আপ ভর্তি করা হচ্ছে আনারসে। আনারস ঘিরে এরকম বিশাল কর্মজজ্ঞ চলতে পারে এখানে না আসলে এবং স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়।
আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহ থেকে আনারস পাকার মৌসুম শুরু হয় তবে সারাবছর ই এখানে আনারসের বাজার লেগেই থাকে। মোটের বাজার, গারো বাজার, ২৫ মাইল বাজারে আনারসের বেচেকেনা হলেও জলছত্র বাজারেই হয় সবচেয়ে বড় হাট।
এই এলাকার প্রধান চাষাবাদ আনারস। সাথী ফসল হিসেবে আদা, কচু, হলুদ, পেঁপে আবার অনেকেই বাণিজ্যিকভাবে কলা চাষ করেন।
জামান / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ