কেন্দ্রীয় আ’লীগ নেতা মুকুল বোসে পরলোক গমনে ফরিদপুরের নেতাদের শোক প্রকাশ
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, মুজিব আদর্শের সৈনিক মুকুল বোস পরলোক গমন করেছেন। গতকাল শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি । মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ১৬ মে রাজধানীর রায়ের বাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুকুল বোস। তাৎক্ষণিকভাবে তাকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর মুকুল বোসকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২ জুলাই ভোরে মারা যান তিনি।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার মৃত্যুতে শোক জানিয়েছেন। এছাড়া তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য বিপুল ঘোষ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার ব্যানার্জী, ফরিদপুর জেলা মৎসজীবী লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, শিবাজী নিকেতন গোপালগঞ্জ, ফরিদপুরসহ বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শোক জ্ঞাপন করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০০৭ সালে জরুরি অবস্থার সময় ওবায়দুল কাদের, মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মুকুল বোসও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জরুরি অবস্থার পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০০৯ ও ২০১২ সালের জাতীয় সম্মেলনে মুকুল বোস কেন্দ্রীয় কমিটি থেকে বাদ ছিলেন। এরপর ২০১৬ সালের অক্টোবরে আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠানের আড়াই মাস পর ২০১৭ সালের ১ জানুয়ারি তাঁকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়।
জামান / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা