টাঙ্গাইলে একদিনে রেকর্ড ১৯৩ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইল জেলায় নতুন করে গত এক দিনে সর্বোচ্চ ১৯৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। টাঙ্গাইলেরর সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান মঙ্গলবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৪৩৭টি নমুনা পরীক্ষা করে টাঙ্গাইল সদর উপজেলায় ৭৯ জন, ঘাটাইলে ২৬ জন, কালিহাতীতে ১৮ জন, গোপালপুরে ১৬ জন, দেলদুয়ার ও ভূঞাপুরে ১৪ জন করে, মধুপুরে আটজন, ধনবাড়ী ও মির্জাপুরে ছয়জন করে, সখীপুর ও নাগরপুরে তিনজন করে আক্রান্ত হন। জেলায় শনাক্তের হার ৪৪ দশমিক ১৬ শতাংশ। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৭ হাজার ৩৮৭ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১০৮ জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন চারজন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে ছয়জন আর জেনারেল বেডে ২২ জন। পুরো জেলায় মোট ভর্তি আছেন ৪৫৭ জন। জেলার হাসপাতালগুলোতে আইসোলেশনে আছেন ৫১ জন। রোগীদের মধ্যে নতুন সুস্থ হয়েছেন ৬৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, স্বাস্থ্যবিধি না মানার ফলে গত দুই সপ্তাহ যাবৎ টাঙ্গাইলে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল, কালিহাতী ও এলেঙ্গা পৌর এলাকায় সপ্তাহব্যাপী লকডাউনের ফলে দুই দিন কমলেও আবার আক্রান্তদের সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied