ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ফল মেলা ও সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ৩:১৩

জয়পুরহাটের আক্কেলপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল মেলা ও এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়। রোববার (৩ জুলাই) সকাল থেকে আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরে ফল মেলা অনুষ্ঠিত হয়। ফল মেলায় বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়।

একই দিন বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ কর্তা আব্দুল্লা আল-আমিনের সঞ্চালনায় ২০২১-২২ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে কৃষিকাজে ব্যবহৃত অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার, বিষমুক্ত ফসল উৎপাদনসহ প্রকল্পের বিষয়ে আলোচনা করা হয়। 


মেলাটির উদ্বোধন ও সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এমরান হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী, কৃষক প্রতিনিধি হাফিজার রহমান প্রমুখ।

এ সময় সিআইজি প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ