কুড়িগ্রামে জেলা পরিষদ সদস্যদের জন্য অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স আয়োজন
কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্যদের জন্য জেলা পরিষদ মিলায়তনে ‘জেলা পরিষদ অবহিতকরণ’ শীর্ষক এক দিনের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে বিবেল ৫টা পর্যন্ত অনলাইনে প্রশিক্ষণ কোর্স চলে। অনলাইনে প্রশিক্ষণ কোর্সে আলোচ্য বিষয়গুলো ছিল- জেলা পরিষদ আইন ২০০০, জেলা পরিষদের কার্যাবলী, দায়িত্ব ও কর্তব্য, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, জেলা পরিষদের সম্পদ ও সম্পত্তি ব্যবস্থাপনা, সরকারি ক্রয়সংক্রান্ত ধারণা ও সভা, সভার নোটিস, কার্যপত্র ও কার্যবিবরণী।
প্রশিক্ষণ কোর্সে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দীপক চক্রবর্তী, অতিরিক্ত সচিব (প্রশাসন), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা; এনআইএলজির অনুষদ সদস্য মো. ইব্রাহিম খান (যুগ্ম-সচিব) পরিচালক, স্থানীয় সরকার, রংপুর বিভাগ, রংপুর; মো. ফরিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ কুড়িগ্রাম; মো. জাকির হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর বিভাগ, রংপুর; আলহাজ মো. জাফর আলী (সাবেক এমপি), চেয়ারম্যান, জেলা পরিষদ ও সভাপতি জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম।
এ সময় কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্যগণ অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা। প্রশিক্ষণ বাস্তবায়ন করে জেলা পরিষদ কুড়িগ্রাম।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন