ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নদীভাঙন থেকে রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩-৭-২০২২ বিকাল ৫:৪২

গাইবান্ধার ফুলছড়িতে নদীভাঙন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, বসতবাড়ি, আবাদি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রোববার (৩ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরি এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বিপদাপন্ন শিশু, নারী-পুরুষ, বৃদ্ধসহ কয়েক শতাধিক মানুষ সমবেত হয়ে মানববন্ধনে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা প্রভাষক মোসলেম উদ্দিন মাসুমের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবির সাথে একত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. আব্দুল জলিল, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডা. মোজাম্মেল হক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য ও দক্ষিণ উড়িয়া, কাটাদ্বারার ঘাট, আমতলীর ঘাট, বানিয়াপাড়া ও রতনপুর এলাকায় ব্যাপক নদীভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এ এলাকার ৮টি মসজিদ, ৪টি প্রাথমিক বিদ্যালয়, উড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কবরস্থান, ফসলি জমি ও ঘরবাড়ি ভেঙে যাবে।

তারা আরো বলেন, আমাদের ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে গেলে এ বিশাল এলাকার জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে। তাদের পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। বক্তারা দ্রুত নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, ভাঙনকবলিত এলাকাগুলো দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত স্থায়ী ব্যবস্থা না হলেও অস্থায়ীভাবে জিওব্যাগ ড্যাম্পিংয়ের ব্যবস্থা করা হবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার