প্রধানমন্ত্রী দুদককে স্বাধীনভাবে কাজ করতে নিরন্তর সহযোগিতা দিচ্ছেন
দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. জাম্মেল হক খান বলেছেন, স্বাধীনভাবে কাজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদককে নিরন্তর সহযোগিতা দিয়ে যাচ্ছেন। দুদক এখন একটি প্রভাবমুক্ত স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমাদের কর্মকাণ্ডের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। রোববার (৩ জুলাই) দুপুর ১২টায় পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পিরোজপুরের বাইপাস সড়কের দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উদ্বোধন শেষে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা দুদক কার্যালয়। মতবিনিময় সভায় পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন- দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক শেখ মো. ফানাফিল্যা, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম- সেবা), সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, বাংলাদেশ বেতারের প্রতিনিধি মাহমুদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি অ্যাড. রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এসএম তানভীর আহম্মেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।
এ সময় নির্বাহী প্রকৌশলীগণ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।
দুদক কমিশনার আরো বলেন, শুধুমাত্র চাকরিজীবীরাই দুর্নীতি করেন তা সঠিক নয়। বিভিন্ন শ্রেণি ও পেশার একাংশ এখন দুর্নীতির সাথে জড়িত। দুর্নীতি বন্ধ করা সম্ভব হলে আমাদের জিডিপি ২% বৃদ্ধি পাবে। দুর্নীতির কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। ১৯৫৭ সালে বঙ্গবন্ধু বলেছিলেন, শুধুমাত্র আইন করে দুর্নীতি বন্ধ করা যাবে না, এজন্য প্রয়োজন সচেতনতা সৃষ্টি করা।
দুদকের দায়ের করা মামলাগুলোয় দীর্ঘসূত্রিতার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এসব মামলা দ্রুত বিচার করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। দুর্নীতি প্রতিরোধে আমাদের জিরো টলারেন্সে যেতে হবে। দুদকের কাজের গতি অতীতের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, আগামীতে আরো বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমান গণতান্ত্রিক অবস্থা পৃথিবীর অনেক দেশের চেয়ে ভালো। ই-টেন্ডারিং ব্যবস্থা বর্তমান সরকার করেছে টেন্ডার প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে। দুদকের ১১টি কৌশলের মধ্যে ৫টি হচ্ছে প্রতিরোধ এবয় ৬টি হচ্ছে প্রতিকার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর করা হয়েছে সততার উন্মেষ ঘটানোর জন্য।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত