পাবনা পৌরসভার ২৫০ কোটি টাকার বাজেট ঘোষণা
পাবনা পৌরসভার ১৫০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে পৌর মেয়রের কার্যালয়ে নান্দনিক শহর গড়ার প্রত্যয়ে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেন নবনির্বাচিত পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান। বাজেটে আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখা হয়েছে। মেয়র শরীফের এটি প্রথমবারের বাজেট ঘোষণা। বাজেটে আয়ের খাত ১৫০ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৩৮ টাকা এবং ব্যয়ের খাত সমপরিমাণ ধরা হয়েছে।
বাজেটে রাজস্ব আয় ৩৫ কোটি ৫৪ লাখ টাকা, উন্নয়ন আয় ১০৮ কোটি ৯২ লাখ টাকা, মূলধন ৩ কোটি ৮৪ লাখ টাকা, সম্ভাব্য প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে রাজস্ব ১৩ কোটি ৪০ লাখ, মূলধন ৩ কোটি ৫৫ লাখ এবং সম্ভাব্য সমাপনী স্থিতি ৩৩ কোটি ৭৩ লাখ টাকা ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৗর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন। শেখ হাসিনার উন্নয়নের সহযোদ্ধা হিসেবে পাবনা পৌরসভাকে একটি নান্দনিক শহরে পরিণত করতে রাত-দিন শ্রম দিচ্ছি। পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ বিভিন্ন ব্যক্তি ও সংস্থার সহযোগিতায় পাবনা পৌরবাসীর কষ্ট লাঘব করে একটি উন্নত মডেল শহর গড়ে তুলব। পৌর মেয়র নয়, পৌরবাসীর সেবক হিসেবে কাজ করছি।
পাবনা পৌরসভা আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন সেক্টরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত