সেই বৃদ্ধকে রিকসা উপহার দেয়ার ঘোষণা গোলাম রাব্বানীর
নামাজে গিয়ে জীবিকার্জনের একমাত্র সম্বল হারানো তাজুল ইসলামকে মোটরচালিত রিকসা উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। রোববার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
গোলাম রাব্বানী জানান, টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি) এর পক্ষ থেকে ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে অসহায় তাজুল ইসলাম চাচাকে একটি নতুন মোটরচালিত রিকসা উপহার দেয়া হবে ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, নোয়াখালী সদর, এজবালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, মো. জসিম উদ্দিনের ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আমার। তার মাধ্যমে নতুন রিকসা বানানোর অর্ডার দেয়া হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম (৮২)। নামাজ পড়তে গিয়ে একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে।
শনিবার (২ জুলাই) রাতে বৃদ্ধ তাজুল ইসলাম বলেন, ৬ মেয়ে আর একমাত্র প্রতিবন্ধী ছেলে নিয়ে তার সংসার। ৩০ বছর ধরে প্যাডেল রিকসা চালাচ্ছিলেন তিনি। প্রতিদিন ২০০-৩০০ টাকা আয় হতো। রিকসা চালিয়েই মেয়েদের বিয়ে দিয়েছেন। প্রতিবন্ধী ছেলের বয়স ৪৫ বছর। কথাগুলো বলতেই হাউমাউ করে কান্নাকাটি শুরু করেন তিনি।
এমএসএম / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied