গোপালগঞ্জে পাওনা টাকার জন্য ডেকে নিয়ে খুন, গ্রেফতার ৮
গোপালগঞ্জের মুকসুদপুরে পাওনা টাকার জন্য জিমি বেগমকে (৩০) বাড়িতে ডেকে নিয়ে খুন করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় তার স্বামী নুর আলম আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ রোববার গভীর রাতে উপজেলার পাইকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে৷
জানা যায়, পাওনা টাকাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ফারুক মোল্যা তাদের বাড়িতে সালিশের কথা বলে স্বামী-স্ত্রীকে ডেকে নিয়ে মারধর করে৷ পরে তাদের আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জিমি বেগম মারা যান৷ তার স্বামী নুর আলমের অবস্থার অবনতি দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন মুকসুদপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে জিমি বেগম নামে এক নারী খুন হয়েছেন৷ তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে৷ তার স্বামীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied