শিক্ষক উৎপল কুমারকে হত্যার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ
দেশব্যাপী শিক্ষক নির্যাতন বন্ধ করা এবং সাভারে শিক্ষক উৎপল কুমারকে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই) দুপুরে পৌর শহরের মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখা ও উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার সভাপতি আ. ছাত্তার, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও তাজুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা চট্টগ্রাম, সিলেট, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, নাড়াইলসহ দেশব্যাপী শিক্ষকদের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। এছাড়া শিক্ষকদের নিরাপত্তার জন্য শিক্ষা আইন প্রণয়নের দাবি তোলেন।
এমএসএম / জামান
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন
সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস
রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা
বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন
ত্রিশালে ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন নেতৃত্বে জাহাঙ্গীর ও মাহফুজ
Link Copied