মধুপুরে স্থগিত হওয়া সেই দুটি ইউপি নির্বাচন ১৪ ও ৩১ জুলাই
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গত ১৫ জুন ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠিত হয়েছিল ৬টি ইউপির নির্বাচন। স্থগিতকৃত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত শিরোনামের চিঠিতে নির্বাচন কমিশন এমন বার্তা দিয়েছে।
রোববার (৩ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২-এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগ নেতাদের বিতর্কিত বক্তব্য ও আইনি জটিলতার কারণে উপজেলার অরণখোলা ও ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া ওই দুটি ইউনিয়নের ভোটগ্রহণের নতুন সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন অফিস।
ইউনিয়ন দুটি হলো- অরণখোলা ও ফুলবাগচালা ইউনিয়ন পরিষদ। ৯নং অরণখোলা ইউনিয়নে ১৪ জুলাই ও ১০নং ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিসও এ তথ্যটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ১২ জুন উপজেলা আওয়ামী লীগ নেতা ও মীর্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকের বিতর্কিত বক্তব্যের কারণে অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থ্যা গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তাকে।
এছাড়াও ভোটার তালিকায় আইনি জটিলতা থাকার কারণে ১৪ জুন স্থগিত করা হয় ফুলবাচালা ইউনিয়ন পরষিদের নির্বাচন।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied