নিয়ামতপুরে সাকো এনজিওর কার্যক্রম বন্ধ ঘোষণা
সোস্যাল অ্যাডভান্সমেন্ট কমিউিনিটি অর্গানাইজেশন (সাকো) অবৈধভাবে পারিচালিত হওয়ার অভিযোগে নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। গতকাল রোববার (৩ জুলাই) বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য, অভিযোগ ও এনজিও শাখার গত ১২ জুন ০৫.৪৩.৬৪০০.১১৫.০৬.০০৭.২২.৮৪ স্মরকের পত্রের আলোকে নিয়ামতপুর উপজেলা সদরের ব্রিজ পারে অবস্থিত সোস্যাল অ্যাডভান্সমেন্ট কমিউিনিটি অর্গানাইজেশন (সাকো) কার্যালয়ে অভিযান চালিয়ে ভুয়া সনদে প্রতিষ্ঠানটি পরিচালিত হওয়ার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। সাথে সাথে প্রতিষ্ঠানের সকল ফাইল, রেজিষ্টার জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সোস্যাল অ্যাডভান্সমেন্ট কমিউিনিটি অর্গানাইজেশন (সাকো), যার এমআরএ সনদ নং- ২১১১২-০০৩৬৭-০০৮৩১ নামে বরগুনার একটি প্রতিষ্ঠান। সম্প্রতি পোরশা উপজেলার সরাইগাছির জহিরুল ইসলাম জহির নামে এক ব্যক্তি বরগুনার ওই প্রতিষ্ঠানটির এমআরএ সনদ ব্যবহার করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে কার্যালয় স্থাপন করে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। সাকোর নির্বাহী পরিচালক ফকরুল আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক স্যার জহিরুল ইসলাম জহিরকে কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ে তলব করেন।
তিনি আরো বলেন, জহিরুল ইসলাম জহির কাগজপত্র দাখিল করলে ওই কাগজপত্র সঠিক নয় মর্মে জেলা প্রশাসক স্যার লিখিতভাবে নওগাঁ জেলার সকল সাকো কার্যালয় বন্ধের নির্দেশ প্রদান করেন। আমানতকারীরা যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য উপজেলা সমবায় অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে, যাতে মাঠের ঋণের টাকা উত্তোলন করে আমানতকারীদের আমানত ফেরত প্রদান করা যায়।
সোস্যাল অ্যাডভান্সমেন্ট কমিউিনিটি অর্গানাইজেশন (সাকো) বরগুনার নির্বাহী পরিচালক ফকরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নওগাঁ জেলার কোনো এক ব্যক্তির কাছ থেকে জানতে পারি যে, আমার প্রতিষ্ঠানের নাম ও সনদ ব্যবহার করে আরেকটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ওই ব্যক্তির কাছ থেকে কিছু প্রমাণপত্র নিয়ে এমআরএ কার্যালয়ে লিখিত অভিযোগ করি। তারই পরিপ্রেক্ষিতে এমআরএ কার্যালয় ও নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ব্যবস্থা গ্রহণ করেছে। আমি এজন্য কৃতজ্ঞ।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন