ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উপহার বন্যা আক্রান্ত, অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা হিসাবে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। সোমবার (৪ জুলাই) ধামরাই পৌরসভায় ২০০০ পরিবারের মাঝে এবং সোমভাগ ইউনিয়নের ৩০০ পরিবারের মাঝে এ খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ।
খাদ্যদ্রব্য বিতরণকালে পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা ও সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে খাদ্যদ্রব্য বিতরণ করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন মুক্তা, ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, পৌর কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ