ওমানে প্রবাসী একেএমবি কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
সেবামূলক সংগঠন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) প্রবাসে সালতানাত অব ওমান কেন্দ্রীয় পরিষদের প্রতিনিধি সম্মেলন ২০২২ সম্প্রতি মাসকাট হামিরিয়াস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। হাফেজ মুহাম্মদ আজাদের কোরআন তেলাওয়াতের মাধমে শুরু হওয়া প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হক শামশু।
এতে বক্তব্য রাখেন- মুহাম্মদ ছাদেকুন নূর, মুহাম্মদ আশরাফ আলী তালুকদার, মুহাম্মদ রফিকুল ইসলাম দুলাল, মুহাম্মদ সিফাত আলমদার পাশা, হাফেজ মুহাম্মদ মোরশেদ আলম, মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী ও মাওলানা আব্দুল হক শামশুসহ আরো অনেকে।
বক্তাগণ সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে নিরবিচ্ছিন্ন সেবা, সিলেট বিভাগের বন্যা দুর্গত এলাকায় ত্রান বিতরন কার্যক্রম, চট্টগ্রামে পাহাড় ধসে উদ্ধার তৎপরতায় অংশ গ্রহণসহ করোনা কালে একেএমবির সাহসী সেবা সমূহের কথাসহ বিভিন্ন কার্যক্রম উপস্থিতির সম্মুক্ষে তুলে ধরেন। এই সময় উপস্থিত সকলে আগামীতেও একেএমবি`র সকল সেবামূলক কার্যক্রমে সহযোগীতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন । নেতৃবৃন্দ নবীজী (সা.)-এর শানে ভারতের বিজেপি নেতা নূপুর শর্মা ও জিন্দালের অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে নিন্দা জানান এবং অবিলম্বে তাদের বিচার পূর্বক ফাঁসির দাবি জানান।
পরবর্তীতে একেএমবিরর গৃহীত সকল কর্মসূচীকে সহযোগীতার লক্ষ্যে সাতজন বিশিষ্ট নির্বাচনী কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সাহেব`কে- সভাপতি, মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরীকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ সিফাত আলমদার পাশা`কে-সাংগঠনিক সম্পাদক এবং মুহাম্মদ শাহাদাত হোসাইন`কে অর্থ সম্পাদক করে ৫১জন বিশিষ্ট ২০২২-২০২৩ সেসনের জন্য শক্তিশালী কার্যকরী পরিষদ গঠিত হয়।
সর্বশেষ মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মোরশেদ আলম। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী ও সচিব মাওলানা মুহাম্মদ ইবরাহীম সাহেবের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ মেরাজুল আলম মামুন। সর্বশেষ, আল্লাহ তার হাবীব (সা.)-এর উসিলায় এই পরিষদের মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে মুসলিম উম্মাহর খেদমত আনজাম দেয়ার তৌফিক দেন সেজন্য সকলের কাছে দোয়া চান।
এমএসএম / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
Link Copied