ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বশেমুরকৃবিতে এপিএর আওতায় আন্তঃচুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৪-৭-২০২২ বিকাল ৫:৩৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় ২০২২-২৩ অর্থবছরের আন্তঃচুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আন্তঃচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এপিএ বাস্তবায়ন কমিটির সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার। দপ্তরভিত্তিক লক্ষ্যমাত্রা ও কর্মসূচকসমূহ উপস্থাপন করেন পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. আবিয়ার রহমান। 
 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসুচি। বশেমুরকৃবি ইতোমধ্যেই এপিএতে সাফল্য অর্জন করে সক্ষমতার প্রমাণ রেখেছে। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বশেমুরকৃবি শীর্ষস্থান লাভ করায় বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তিনি আন্তঃচুক্তি স্বাক্ষরের মাধ্যমে আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রতিশ্রুতি অনুযায়ী সাফল্যের ধারা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
আন্তঃচুক্তি স্বাক্ষর শেষে ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। ভাইস চ্যান্সেলর শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ক্রেস্ট, সনদ এবং আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।
 
পুরস্কারপ্রাপ্তরা হলেন- ২০১৯-২০ অর্থবছরে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর, ২০২০-২১ অর্থ বছরে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, ডিন গ্র্যাজুয়েট স্টাডিজ, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. একেএম আমিনুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন, উচ্চমান সহকারী (সংস্থাপন), ২০২১-২২ অর্থবছরে পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মো. আবিয়ার রহমান, জনসংযোগ শাখার উচ্চমান সহকারী মো. ইদ্রিস আলী এবং সিনিয়র ঝাড়ুদার, খামার শাখা রুস্তম আলী হাওলাদার।
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, পরিচালক, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’