শিক্ষক হত্যা ও নির্যতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
সাভারের আশুলিয়ায় নির্মম হত্যাকান্ডের শিকার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকার ও নড়াইলে লাঞ্চনার শিকার অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (৪ জুলাই) সকাল ১০.৩০ মিনিটে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে শিক্ষা পরিবার, কুড়িগ্রাম-এর ব্যানারে দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন সরকারি-বেরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, খলিলগঞ্জ কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান বাবু,
কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর-রশীদ মিলন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল, খলিলগঞ্জ কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাদের, বেলগাছা বরকাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, মজিদা আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ হারুন অর রশিদ, নীলারাম স্কুল এন্ড কলেজ এর প্রভাষক মোঃ তৌহিদুল ইসলাম ঠান্ডা বকসি প্রমুখ।
বক্তাগণ দেশব্যাপী শিক্ষক হত্যা, শিক্ষক নির্যাতন ও শিক্ষক অবমাননার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। পাশাপাশি শিক্ষক হত্যা ও নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ অবিলম্বে "শিক্ষক সুরক্ষা আইন" প্রণয়নের জোড় দাবী করেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied