এক নজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে মঙ্গলবার ভোর ৪টায় বাংলাদেশ ক্রিকেট দল ঢাকা ত্যাগ করেছে। মুমিনুল হকের নেতৃত্বে ১৮ সদস্যের টেস্ট দল কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়ে। এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হওয়ার কারণে টেস্ট স্কোয়াডে থাকা ১৮ ক্রিকেটার ও কোচিং স্টাফরা প্রথম দফায় জিম্বাবুয়ে যাচ্ছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা পরের দফায় যাবেন।
বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ৯ জুলাই রওনা হবেন সীমিত ওভারের ক্রিকেটাররা। এছাড়া সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়ে যাবেন।
জিম্বাবুয়ে পৌঁছার পর দিনই অনুশীলন করবেন তামিমরা। এরপর ৩ ও ৪ জুলাই সফরকারীরা দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। ৫ ও ৬ জুলাই অনুশীলন করে ৭ জুলাই মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচটি।
এরপর ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।
কফিল / কফিল
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ