ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে শতাধিক হাটে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ৮৭ হাজার পশু


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ১২:১৩
টাঙ্গাইল জেলায় আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সম্ভাব্য ৮১ হাজার ৫টি পশুর চাহিদার বিপরীতে ৮৭ হাজার ৯১টি পশু প্রস্তুত রয়েছে। এজন্য সরকারি হিসাবে শতাধিক হাট-বাজার থাকলেও অস্থায়ী পশুর হাট রয়েছে প্রায় ১০০টি। এসব হাট-বাজারে কোরবানির পশুর জন্য আলাদা শেড নির্মাণ, বাঁশ দিয়ে খুঁটি ও বেড়া দেয়া এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। 
 
টাঙ্গাইলের ১২টি উপজেলায় সরকারি হিসাবে হাট-বাজার রয়েছে প্রায় ২০০টি। এরমধ্যে গরু-ছাগলের হাট রয়েছে শতাধিক। এছাড়া কোরবানির ঈদ উপলক্ষে এবার প্রায় ৬০টি অস্থায়ী গরুর হাট বসানো হচ্ছে। ১২টি উপজেলার গরু-ছাগলের হাটগুলোর মধ্যে-বঙ্গবন্ধু সেতুসংলগ্ন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটটি দেশের দ্বিতীয় বৃহত্তর হাট হিসেবে পরিচিত। এছাড়া শিয়ালকোল, নিকরাইল, অর্জুনা, আগতেরিল্লা, বামনহাটায় গরু বিকিকিনি হয়ে থাকে। ধনবাড়ীতে কদমতলী, কেন্দুয়া, কেরামজানী, বলদীআটা, মুশুদ্দি, পাইস্কা, জাগিরাচালায় পশু বিক্রি হয়।
 
মধুপুর উপজেলার হাটগুলো হলো- লাউফুলা, কাকরাইদ, শোলাকুড়ি, মহিষমারা, চাপড়ী, গাংগাইর। গোপালপুর উপজেলায় সাজনপুর, গোপালপুর, ঝাওয়াইল, ভেঙ্গুলা, বাংলাবাজার, নলীন বাজার, মোহনপুর, আলমনগর ও নলহরা। ঘাটাইল উপজেলার হাটগুলো হলো- দেউলাবাড়ী, ধলাপাড়া, কদমতলী, ডেলুটিয়া, সাগরদীঘি, গারোবাজার, ব্রাক্ষণশাসন, মাকরাই। কালিহাতী উপজেলার হাটগুলো হলো- কস্তুরীপাড়া, পৌজান, বর্গা, বলধী, আউলিয়াবাদ, মগড়া, মরিচা, রতনগঞ্জ, এলেঙ্গা, সয়া, রামপুর। এছাড়া টাঙ্গাইল সদর উপজেলায় করটিয়া, আয়নাপুর, যুগনী, ধরেরবাড়ী, তোরাপগঞ্জ, ওমরপুর, কাকুয়ায় পশু ব্রিক্রি হয়।
 
সখীপুর উপজেলার হাটগুলো হলো- ইন্দারজানী, বহেড়াতৈল, গজারিয়া, নলুয়া, নাটশালা, তক্তারচালা, বড়চওনা, কচুয়া, কুতুবপুর, ছিলিমপুর।বাসাইল উপজেলায় বাসাইল সদর।দেলদুয়ার উপজেলার লাউহাটি, রূপসী, এলাসিন, ফাজিলহাটি, দেউলী, ভুরভুরিয়া।নাগরপুর উপজেলার সলিমাবাদ, তেবাড়িয়া, খোরশেদ মার্কেট, শাহজানী, ভারড়া, সহবতপুর। মির্জাপুর উপজেলার ফতেহপুর, জামুর্কী, দেওহাটা, তরফপুর, বহুরিয়া।
 
এসব হাট-বাজারে নিয়মিত হাটবারে গরু-ছাগল বেচা-কেনা হয়ে থাকে। কোরবানির ঈদকে সামনে রেখে এসব হাট-বাজার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় অস্থায়ী গরুর হাট বসানোর প্রস্তুতি চলছে। টাঙ্গাইলের পশু খামারি ও প্রান্তিক পর্যায়ের কৃষকরা ওইসব হাটগুলোতে পশু উঠানোর জন্য পালিত পশু পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন। সরকারি-বেসরকারি হাটগুলো পরিষ্কা-পরিচ্ছন্ন করা ছাড়াও অস্থায়ী হাট বসানোর জন্য বাঁশের ঘের, বেড়া, খুঁটি লাগানো হচ্ছে। এ ছাড়া অনলাইন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পশুর ছবি আপলোড করে অনেকে পশু বিক্রির চেষ্টা করছেন- কেউ কেউ আশানুরূপ সফলও হচ্ছেন।
 
কৃষক ও  খামারিরা জানান, টাঙ্গাইলে দেশীয় জাতের পশুর পাশাপাশি নেপালি, হরিয়ানা, সিন্ধি জাতের গরু-ছাগল, মহিষ ও ভেড়াও প্রস্তুত করা হয়েছে। দেশীয় ও প্রাকৃতিক উপায়ে খর, ভুসি, খৈল, আখের গুড়, কাঁচা ঘাস এবং পুষ্টিকর দানাদার খাবার খাওয়ানোর মাধ্যমে পশুগুলো মোটাতাজাকরণ করা হয়েছে। তারা কোনও প্রকার রাসায়নিক ওষুধ বা হরমোন জাতীয় ইনজেকশন প্রয়োগ না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজা করেছেন। পশুর শরীরের তাপমাত্রা ঠিক রাখতে পশুর মাথার ওপর বৈদ্যুতিক পাখা লাগানো হয়েছে। ভেটেরিনারী ডাক্তাররা নিয়মিত পশুর চিকিৎসাসেবা দিচ্ছেন। 
 
টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলায় এবার কোরবানির পশুর মোট চাহিদা ৮১ হাজার পাঁচটি। সে লক্ষ্যে জেলায় এবার মোট ৮৭ হাজার ৯১টি পশু প্রস্তুত রয়েছে। মোট চাহিদার চেয়ে ৬ হাজার ৮৬টি পশু বেশি প্রস্তুত রয়েছে। মোট পশুর মধ্যে ৪৪ হাজার ৮২৭টি ষাঁড়, ৬ হাজার ৭টি বলদ, ৮ হাজার ২৪৭টি গাভী, ২৩৩ টি মহিষ(মেষ), ২৪ হাজার ১৮২টি ছাগল, ৩ হাজার ৫৬৪টি ভেড়া এবং উট-দুম্বা সহ অন্যান্য ৩২টি।
 
আরেকটি সূত্র থেকে জানা যায়, গত ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা ছিল ৭৩ হাজার ৯৭৭টি এবং প্রস্তুত করা হয়েছিল ৮০ হাজার ২০০টি। ২০২০ সালের চাহিদা ছিল ৭৩ হাজার ৫৪৭টি এবং প্রস্তুত করা হয় ৯০ হাজার ৫২২টি। টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া জানান, প্রান্তিক কৃষক ও খামারিদের লালন-পালন করা পশুর প্রাথমিক তালিকায় এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। বাস্তবে মাঠ পর্যায়ে কোরবানি হিসেবে এ সংখ্যা আরও বাড়বে। তারা খামারি ও প্রান্তিক কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। পশুর যেকোন সমস্যায় তারা সহযোগিতা দিয়ে থাকেন। এ ছাড়া স্থায়ী বা অস্থায়ী প্রতিটি কোরবানির পশুর হাটে এবার ভেটেরিনারী মেডিকেল টিম দায়িত্ব পালন করবে।

এমএসএম / জামান

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা