রাজশাহী নগরীতে মুদি দোকানে চুরি
রাজশাহী নগরীতে মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ জুন) নগরীর মতিহার থানাধীন তালাইমারী বালুর ঘাটসংলগ্ন আফসার ভ্যারাইটি স্টোরে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, তালাইমারী বালুর ঘাটে অবস্থিত আফসার স্টোরে গত সোমবার (২৮ জুন) রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। দোকানের তালা ভেঙে এ সময় নগদ টাকাসহ আনুমানিক ২০-২৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
দোকান মালিক আফসার আলী বলেন, প্রতিদিনের মতো সোমবার ব্যবসা-বাণিজ্য শেষে রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের তালা ভাঙা। পরে দোকানে ঢুকে দেখি ক্যাশ টেবিলে থাকা নগদ ২৫০০ টাকা, প্রায় ৬ হাজার টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল কার্ড, গোল্ডলিফ সিগারেট সাড়ে ৩ কার্টুন, যার মূল্য আনুমানিক সাড়ে ৭ হাজার টাকা, ব্যানসন সিগারেট দেড় কার্টুন, যার আনুমানিক মূল্য সাড়ে ৪ হাজার টাকাসহ আনুমানিক ২০-২৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। বিষয়টি মতিহার থানায় জানালে বেলা ১১টার দিকে এসআই মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দোকান মালিক।
এ বিষয়ে এসআই মোস্তফা কামাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি শোনামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এছাড়াও বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied