কমলনগরে নদীতে মৃত জেলে পরিবারকে অর্থ প্রদান
লক্ষ্মীপুরের কমলনগরে নদীতে মাছ শিকারে যাওয়া মৃত জেলের পরিবারকে ৫০ হাজার টাকার চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে দেয়া অনুদানের চেক আজ মঙ্গলবার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান নিহতের পরিবারের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আলম, সাহেবের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়েজ মাহমুদ, সাংবাদিক আমজাদ হোসেন আমু, আব্দুল আল মামুন প্রমুখ।
এ সময় নিহতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মৃত নিজাম উদ্দিনের স্ত্রী ও নিখোঁজ নুর উদ্দিনের মা বিবি হালিমা এবং নিজাম উদ্দিনের কলেজ পড়ুয়া ছেলে সালা উদ্দিন।
এ সময় বিবি হালিমা জানান, আমার স্বামীর রেখে যাওয়া ধার-দেনা পরিশোধ করতে খুব কষ্ট হচ্ছে। এ সময় আমার পরিবারকে আর্থিক সহযোগিতা করায় আমরা অনেক উপকৃত হয়েছি।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। পরে নুরুজ্জামানের মৃতদেহ উদ্ধার করা হয়।
এমএসএম / জামান
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied