ফুলছড়িতে প্রভাতী প্রকল্পের এলসিএস সদস্যদের মাঝে লভ্যাংশের অর্থ বিতরণ
গাইবান্ধার ফুলছড়িতে এলজিইডির প্রভাতী প্রকল্পের আওতাভুক্ত কোভিড-১৯ কর্মসূচির চুক্তিবদ্ধ শ্রমিক দল (এলসিএস) সদস্যদের মাঝে লভ্যাংশের অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ফুলছড়ির আয়োজনে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের আওতাভুক্ত কোভিড-১৯ কর্মসূচির চুক্তিবদ্ধ শ্রমিক দল (এলসিএস) সদস্যদের মাঝে লভ্যাংশের অর্থ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান, মার্কেট সুপারভিশন অফিসার এএনএম জামিহ্, প্রভাতী প্রকল্পের মনিটরিং অফিসার খন্দকার জাকির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আল আমিন, এলসিএস দলের সভাপতি শ্রীমতি রঞ্জিতা রানী, সদস্য সচিব সার্ত্তিক চন্দ্র, আলম মিয়া ও আমিনা বেগম।
পরে ১৩০ জন এলসিএস সদস্যের মাঝে লভ্যাংশের ১১ লাখ ৪৩ হাজার ৮৩ টাকা বিতরণ করা হয়।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ